শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মূূলহোতারা কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের জালালাবাদে পিডিবির সরকারি কাজে বাঁধা ও কর্মকর্তা- কর্মচারীর ওপর হামলার ঘটনার মূলহোতা সাবেক মেম্বার সামছু মিয়া ও তার সহযোগি আনসার আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতের বিচারক ইয়াসিন আরাফাতের আদালতে হাজির হয়ে জামিন চাইলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। প্রসঙ্গত, শহরতলীর জালালাবাদ গ্রামে অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের জন্য পিডিবির কর্মকর্তা ও কর্মচারিরা যান। এ সময় সামছু মিয়া ও আলকাছ মিয়াসহ তাদের লোকজন সরকারি কাজে বাধা সৃষ্টি করে পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের লাঞ্ছিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সম্প্রতি পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বাদি হয়ে জালালাবাদ গ্রামের মলাই মিয়ার পুত্র সামছু মিয়া ও আলকাছ মিয়াসহ ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com