বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

হামলা-মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে হবিগঞ্জ শহরের বামজোটের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে বামজোটের হরতাল চলাকালীন সময়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারী দল এবং পুলিশের হামলা-মামলা-গ্রেফতারের প্রতিবাদে হবিগঞ্জে বামজোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী। এতে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা বার আইনজীবী সমিতির নেতা এডভোকেট মুরলী ধর দাশ, জেলা সিপিবি নেতা মহিবুন্নুর ইমরান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা আহবায়ক এডভোকেট রনধীর দাশ, জেলা বাসদ নেতা কমরেড হুমায়ুন খান প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি নেতা মোঃ আহাদ আলী, বিষ্ণু সরকার, জয়দীপ সাহা, অবিনাশ সরকার, মোঃ মনজিল মিয়া, রঞ্জন রায় ও ছাত্রনেতা আলিফ রায়হান। সভা পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম।
সমাবেশে বক্তাগণ বলেন, গত ২৮ মার্চ জনগণের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে বামজোট আহুত হরতালে যেভাবে সরকারী দল ও তাদের পেটোয়া পুলিশ বাহিনী হামলা-গ্রেফতার চালিয়েছে তাতে প্রমাণিত হয়েছে এ সরকার সাধারণ মানুষের বিপক্ষে এবং তারা মানুষকে উৎপীড়ন করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই এ অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকারকে উৎখাতের আন্দোলনে সকলকে অংশগ্রহণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com