বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃংখলা বাহিনী। গতকাল বুধবার জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন। প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে মোট ৬৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে রাখা হয়েছে ‘অতিঝুঁকিপূর্ণ’ তালিকায়। এসব কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিভিন্ন বাহিনী। নির্বাচনী নিরাপত্তায় জেলাজুড়ে ২ হাজার ৬৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৫৫টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ২টি কুইক রেসপন্স টিম মাঠে থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন। সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবি। জেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছেন।
হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচনকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। ব্রিফিং শেষে তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নিরাপত্তার খুঁটিনাটি পর্যবেণ করেন। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে র‌্যাব বদ্ধপরিকর বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com