শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবলে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামুন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকাল ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের দক্ষিণ হিলালপুর (মহিষদুলং) গ্রামের ছাবু মিয়ার ছেলে মামুন মিয়ার সঙ্গে প্রতিবেশী ১নং স্নানঘাট ইউনিয়নের পশ্চিম আব্দাকামাল (ধূপাখাই) গ্রামের ছমর উদ্দিনের ছেলে বসর উদ্দিন (৪০)-এর পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার রাতে মামুন মিয়া পুটিজুরী পাহাড়ের বাড়ি হাজী ইদ্রিস উল্লাহর ওরস থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ডুবাই বাজার এলাকায় পৌঁছালে বসর উদ্দিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বসর উদ্দিন ছুরি দিয়ে মামুন মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় সোহান মিয়া (৩০) নামের আরেক যুবকও আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সোহান মিয়াকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুন মিয়ার মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি আমার জানা নেই। বাদী পক্ষ অভিযোগ দিলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com