বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মহসিন আহমদের প্রধান নির্বাচনী কার্যালয় শীলগালা করার হুমকী ও অফিস চেড়ে দেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মৌখিক চাপ দেয়া হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে মীর নুরুন্নবী উজ্জল এ অভিযোগ করেছেন। নির্বাচনের আগের দিন এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, গত ২২ জানুয়ারি তারিখে অনন্তপুর এলাকার মাসুদ রানা এর কাছ থেকে একটি ঘর বৈধভাবে ১ মাসের জন্য ভাড়া নেয়া হয়। এখান থেকেই নিয়মিত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে একাধিকবার সেখানে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে। যা গণমাধ্যমকর্মীরাও কাভার করেছেন।
নির্বাচনের আগের দিন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কার্যালয় সিলগালা করার হুমকি দিয়ে অফিস ছেড়ে দিতে মৌখিকভাবে চাপ প্রয়োগ করছেন।
জোট নেতারা বলছেন, প্রশাসনের এমন আচরণ নিরপেক্ষতার প্রশ্ন তোলে। ভোটাররা যখন উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের প্রস্তুতি নিচ্ছেন, তখন এই ধরনের অপেশাদার ও পক্ষপাতদুষ্ট আচরণ গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করছে।
প্রধান এজেন্ট ও প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এড. মোঃ হারুন বলেন, “প্রশাসনের দায়িত্ব সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কোনো নির্দিষ্ট পক্ষকে সুবিধা বা অসুবিধায় ফেলার চেষ্টা গণতন্ত্রের চেতনাবিরোধী।”
তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ, দায়িত্বশীল ও আইনসম্মত ভূমিকা পালনের জন্য জোরালো আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com