মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে ছাত্রীকে যৌন হয়রাণির অভিযোগে শিক্ষক বরখাস্ত ॥ রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে এক ছাত্রীকে যৌন হয়রাণির অভিযোগে মুমিনুল হক নামের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ওই উপজেলার বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বুধবার দুপুরে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। এর আগে অভিযুক্ত শিক্ষক মুমিনুল হককে বহিস্কার ও শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। উক্ত ঘটনায় ওই ছাত্রীর বাবা জেলা প্রশাসক ও লাখাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন জানান, ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ইতোমধ্যে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তবে ফৌজদারী অপরাধের বিষয়টি আইনানুযায়ী চলবে।
ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগে উল্লেখ করেন, শ্লীলতাহানীর শিকার ছাত্রী বামৈ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। শিক্ষক মুমিনুল হক অষ্টম শ্রেণীতে পড়া অব¯’ায়ই ওই ছাত্রীর প্রতি কুনজর দেন। প্রায় সময়ই তিনি বিভিন্নভাবে তাকে উত্যক্ত করতেন। তার শ্লিলতাহানি, যৌন হয়রাণিরও চেষ্টা করেছেন একাধিকবার। এ কারণে ওই ছাত্রী মুমিনুলকে এড়িয়ে চলতেন। বিষয়টি ছাত্রীর পরিবারকে জানালে পরিবার তাকে নিরবে মোকাবেলা করার পরামর্শ দেয়। গত ১৬ মার্চ সকালে স্কুলের প্রাত্যহিক সমাবেশ (এসেম্বলী) শুরু হলে ওই ছাত্রী শারীরিক অসুস্থতা বোধ করায় এসেম্বলিতে না গিয়ে স্কুল ভবনের তৃৃতীয় তলায় শ্রেণীকক্ষে বসেছিলেন। সাথে আরও কয়েকজন শিক্ষার্থী ছিল। এ সময় সহকারী শিক্ষক মো. মুমিনুল হক গিয়ে অন্য শিক্ষার্থীদের বের করে দেন। তিনি ওই ছাত্রীর ছাদে নিয়ে যৌন হয়রানী করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম বিষয়টি প্রত্যক্ষ করেন। ঘটনা জানাজানি হওয়ার পর ওই ছাত্রী আত্মহত্যারও চেষ্টা করেন বলে দাবি করেন তার বাবা। বিষয়টি তাৎক্ষনিক স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরীকে জানানোর পরও তিনি মুমিনুল হকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেননি। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত ও তার বিচার দাবিতে শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ-লাখাই-সড়াইল-নাসিরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন। তিনি তাৎক্ষণিক তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com