শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

শায়েস্তাগঞ্জে মামিকে খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পূর্ব বাগুনীপাড়া গ্রামে মামীকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক এমরান মিয়া আদালতে স্বাীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৮ আদালতে প্রেরণ করলে দীর্ঘ সময় ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
জবানবন্দির বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, মামলার রহস্য উন্মোচন হয়ে গেছে। এমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে ক্ষুব্দ হয়ে মামীকে হত্যা করে। কারণ সে মাদকাসক্ত ছিলো এবং প্রায়ই তার মামী এমরানের মায়ের সাথে ঝগড়া করতো। এ ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে মনোমালিন্য চলে আসছে। এ কারণেই মূলত হত্যাকা-ের ঘটনা ঘটে। সেই সাথে এমরানের স্ত্রীকেও আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। তিনি আরও জানান, খুব তাড়াতাড়ি এ মামলায় চার্জশীট দাখিল করা হবে। প্রসঙ্গত, গত রোববার রাতে ওই গ্রামের ইউনুছ আলীর স্ত্রী মিনা বেগম (৩০) কে পরিকল্পিতভাবে হত্যা করে এমরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com