বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাষ্ট্রস্থ মাধবপুর ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বার্ষিক শিক্ষা বৃত্তি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪০০ বা পড়া হয়েছে

 

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে যুক্তরাষ্ট্রস্থ মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক কর্তৃক উপজেলার বিভিন্ন স্কুলের ২৪ জন গরীব, মেধাবী, দু:স্থ শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে নগদ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা মিলনায়তন সচ্ছতায় আয়োজক গোলাম কিবরিয়া চৌধুরীর তত্বাবধানে ও মোঃ মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় “মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন চৌধুরী অসিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দিজেন্দ্র আচার্য্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আপন মিয়া, ফারুক পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাংবাদিক মোঃ আলাউদ্দিন আল রনি, রোকন উদ্দিন লস্কর, আইয়ূব খান, অলিদ মিয়া, শংকর পাল সুমন প্রমুখ। সংগঠনের পক্ষে বক্তারা বলেন ভবিষ্যতে আরো বেশি সংখ্যক মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে সুযোগ পাওয়া গরীব ছাত্র-ছাত্রীর পড়াশুনার সম্পূর্ণ খরচ সংগঠনের পক্ষ থেকে বহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com