বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে বাজারে চুরি সংগঠিত ৪ লক্ষাধিক টাকার মাল খোয়া

  • আপডেট টাইম শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কালাউক সড়ক বাজারে বেদেনা হক মাল্টিশপ নামের এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। বেদেনা হক মাল্টিশপ দোকানের মালিক মোফাজ্জল হক জানান প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ব্যবসা করে দোকানের সাঁটার তালা দিয়ে বাড়িতে চলে যান। শুক্রবার (১১মার্চ) সকাল ১০টায় দোকান খোলো দেখেন দোকানের টিনের চাল ও থাই সিলিং খোলা এবং দোকানের সুকেসে রক্ষিত বিভিন্ন কোম্পানীর টাচ মোবাইল নেই। তাৎক্ষনিক লাখাই থানায় বিষয়টি অবহিত করেন। সকাল সাড়ে দশটায় এস আই শুভ চন্দ্র সাহা ও এস আই মোশাররফ হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স যায় এবং তাদের কে চুরির বিষয়টি জানান।
তিনি আরো জানান, দোকানে সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ তাদের সামনে প্রদর্শন করি। এবং চুরির ঘটনাটি গভীর রাতে সংঘটিত হয়েছে মর্মে মোফাজ্জল হক জানান। তিনি আরও বলেন, দোকানে চুরি যাওয়া মালামালের মাঝে অনেক দামী বিভিন্ন কোম্পানীর টাচ মোবাইল যার বাজার মূল্য ৩ লক্ষ ৭০ হাজার টাকা হবে ।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বীকার করেন এবং এ ঘটনায় মামলার প্রস্ততির প্রক্রিয়াধীন আছে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com