বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাট থেকে গাঁজার চালান নিয়ে সিলেট যাচ্ছিল বিক্রেতারা ॥ ওসমানীনগরে ১০ কেজি গাজাঁসহ দুই ব্যক্তি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আমুরোড থেকে গাঁজা নিয়ে যাওয়ার পথে সিলেটের ওসমানীনগরে ১০ কেজি গাজাঁসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার সাদিপুর ইউনিয়নের শেরপুর টুলপ্লাজা নামক স্থান থেকে গাজাঁসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-সিলেট এসএমপি এয়ারপোর্ট থানার লাভাতোরা চা বাগানের মৃত তারা নাথের ছেলে কালা লোহার (২৮) ও মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বংশীগ্রাম গ্রামের মৃত সামছুল হকের ছেলে আব্দুল হান্নান (৫৭)। এ সময় একটি পুরাতন প্রাইভেট কার (ঢাকা – মেট্রো-গ-১২-০৫৮৩) আটক করা হয়। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটে গাজাঁ বিক্রির উদ্দেশ্যে একটি চক্র সিলেটে প্রবেশ করতে শেরপুর আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ শেরপুর টুল প্লাজায় অবস্থান নিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০ কেজি গাজাঁ উদ্ধার করে। যার বাজার মূল্য এক লক্ষ টাকা। এসময় দুই গাজাঁ ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় গাজাঁ বহনকারী একটি প্রাইভেট কারও আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা চুনারুঘাট থেকে গাঁজার চালান সিলেট নিয়ে যাচ্ছিল। ওসমানীনগর থানার (ওসি) এসএম মাইন উদ্দীন আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া গত বুধবার রাতে ওসমানীনগর থানার এসআই মলাই মিয়া বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com