বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুর তেলমাছড়া বনবিট এখনো অরক্ষিত

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর তেলমাছড়া বন বিট এখনো অরক্ষিত রয়েছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরাই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করায় হুমকির মুখে পড়েছে বনজ সম্পদ। প্রতিনিয়তই ঘটছে নানা মূল্যবান বৃক্ষ কর্তন এবং বনজ সম্পদ চুরির ঘটনা। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতের আধারে ওই বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির গাছ পাতি নেতাদের সহযোগিতায় তাদের আত্মীয় স্বজনরা কেটে পাচার করছে। যার ফলে উক্ত এলাকার পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি হুমকির সম্মুখীন হয়ে পড়ছে বনের বসবাস কারী বণ্যপ্রাণীরা। ভারতের সীমান্তবর্তী এলাকায় এবং বনাঞ্চলের আশেপাশের এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অসংখ্য করাত কল গড়ে উঠার কারণে গাছ চোররা চোরাইকৃত গাছগুলো ওইসব করাতগুলোতে রেখে সময় ও সুযোগ মত ট্রাক ও ট্রাক্টরের সাহায্যে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। সাতছড়ি রেঞ্জের তেলমাছড়া বন বিটে বিশাল প্রাকৃতিক ও সৃজন করা বনজ সম্পদ রয়েছে। কিন্তু এক শ্রেণীর অসাধু বন রক্ষক ও রক্ষীদের পরোক্ষ মদদে উক্ত বনাঞ্চল গুলোর গাছ কেটে বিলীন করে ফেলছে বনদস্যুরা। এই বনভূমি এলাকয় বনরক্ষীদের নিজস্ব লোকবল থাকায় এবং তারা গাছচোরদের সহযোগি হওয়ায় চুরি যাওয়া গাছের মোথা সাথে সাথেই বনরক্ষীরা সরিয়ে ফেলে। কারণ হিসেবে জিজ্ঞেস করলে স্থানীয় একাধিক চোরাকারবারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা এটা করে মূলত উর্ধ্বতন কর্তৃপক্ষকে ধোকা দেওয়ার জন্য। যদি কাটা গাছের গোড়া না থাকে তাহলে আর চুরির কোনো প্রমাণ নেই আর কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। আর এসব চোরাই গাছ বিক্রির টাকার ভাগ পাচ্ছেন তেলমাছড়ার বন বিটের কর্মকর্তারা ও বনরক্ষীরা।
এভাবে গাছ পাচারের ধারা অব্যাহত থাকলে হয়তোবা অচিরেই উক্ত বনাঞ্চল তার নিজস্ব মর্যাদা হারাবে। পশু পাখির অভয়ারণ্য ও প্রাকৃতিক বনভূমিতে জীববৈচিত্র সংরক্ষনের নানা পদক্ষেপ নেওয়া হলেও, রক্ষকরাই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন পদক্ষেপগুলো কতটুকু সফল হবে সেটাই প্রশ্ন সাপেক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com