শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সাতছড়ি উদ্যানে প্রেমিকা ধর্ষণ প্রহরীদের হাতে প্রেমিক আটক

  • আপডেট টাইম রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সাতছড়ি জাতীয় উদ্যানে প্রেমিকা কিশোরীকে ধর্ষণের ঘটনায় দেওয়ান মিয়া নামে এক লম্পট প্রেমিকে আটকরা হয়েছে। সে চুনারুঘাট উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত ফিরোজ আলী ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, ওই কিশোরী মেয়ের সাথে দেওয়ান মিয়ার রং নাম্বারে পরিচয় হয়। এর পর থেকে গত ৫ দিন ধরে মোবাইল ফোনে কথা বলে আসছিল। সেই সুবাদে গতকাল মেয়েটি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেয়া কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে লম্পট দেওয়ান মিয়া তাকে ফুসলিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষক দেওয়ান মিয়ার সহযোগী টমটম চালকও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে। এ সময় সাতছড়ি জাতীয় উদ্যানের প্রহরী এবং ফরেস্টের লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার ও লম্পট দেওয়ান মিয়াকে আটক করে। খখবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ কিশোরী ও ধর্ষক দেওয়ান মিয়াকে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম বলেন, আজ রবিবার ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com