বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সার ও বীজ বিতরণকালে এমপি আবু জাহির এত উন্নয়ন কর্মকান্ড একটি কূচক্রীমহল চোখে দেখে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, আমাদের দেশ কৃষি নির্ভরশীল দেশ। তাই কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার বিভিন্নভাবে প্রনোদনা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ গরীব ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছি। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ, ব্যাংকের মাধ্যমে কৃষকদের আর্থিক সহযোগিতাসহ এত উন্নয়ন কর্মকান্ড একটি কূচক্রীমহল চোখে দেখে না। এমপি আবু জাহির আওয়ামীলীগ সরকারের উন্নয়নে কৃষক ভাইদের সহযোগিতা করার আহব্বান জানান।
গত রবি ও সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রঙ্গনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। অলক কুমার চন্দের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম, উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইশবাল, চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার, আবুল কালাম বাবুল, কাউন্সিলর মোঃ জুনায়েদ মিয়া, উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, সামাদ মেম্বার, আক্তার মিয়াসহ কৃষি বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি উফশী রোপা আমন অথবা ১০ কেজি নেরিকাধান বীজ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com