বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে কৃষকদের মাঝে এমপি মজিদ খানের বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪
  • ৪৩৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় বোরো মৌসুমে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রোপা আমন ফসলে কৃষি পুনর্বাসন প্রনোদনা কর্মসূচির উপকারভোগী ৩ হাজার ১ শত ৮০ জন চাষীর মাঝে ২৭ লক্ষ ৯০ হাজার ৪ শত ৫০ টাকা মুল্যের সার ও বীজ বিতরণ করা হচ্ছে। গতকাল সোমবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুনীর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বানিয়াচং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমদ এর পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী সাফিয়া ফেরদৌসী, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম এ.কে.এম.আজাদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম প্রমূখ। সভা শেষে সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান উপকারভোগী কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com