মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র ॥ সদর হাসপাতাল থেকে আটক ৪

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একটি সংঘবদ্ধ নারী ছিনতাইকারী সক্রিয় হয়ে উঠেছে। প্রায়ই তারা সদর হাসপাতাল, শপিং মলসহ বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ও জনসমাগম এলাকায় বিচরণ করে। সুযোগ পেলেই মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও ব্যাগ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। তাদের দলে ৪/৫ জন নারী উপস্থিত থাকে এবং একজন পুরুষ গডফাদার থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেই তাদেরকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এই চক্রটি অভিনব কায়দায় বিভিন্ন স্থানে এসব কাজ চালিয়ে যায়।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে বর্হিবিভাগে জনৈক শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার সময় চার মহিলা ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তম মধ্যম দিয়ে জনতা তাদেরকে সদর থানায় সোপর্দ করে। আটকরা হল, বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল দৌলতপুর গ্রামের চাকুরিচ্যুত পুলিশ সদস্য শাহ আলমের স্ত্রী সুফিয়া আক্তার (২২), মনির মিয়ার স্ত্রী রুবি আক্তার (৩০), আব্দুর রহিমের স্ত্রী খেলা বেগম (২৮) ও সারাজ মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৩০)। পুলিশ জানায়, ছিনতাই বা চুরির অভিযোগে জনতা থানায় দিয়ে যায় ঠিকই কিন্তু কেউ মামলা না দেয়ায় তারা ছাড়া পেয়ে যায়। পুলিশ তাদেরকে ৫৪ ধারা কিংবা ৩৪ ধারায় কোর্টে পাঠায়। কিন্তু বড় কোনো মামলা না দেয়ায় এসব ধারায় সহজেই জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কাজ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com