সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে আধ্যাত্মিক সাধক হযরত শাহ ইউনুস উদ্দিন পীর (রহঃ) এর বাৎসরিক ওরছ মোবারক অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রতিবছরের মতো হযরত শাহজালাল (রহঃ) এর অন্যতম সফরসঙ্গী নবীগঞ্জ উপজেলার চৌকি বাউশার আধ্যাত্মিক সাধক হযরত শাহ ইউনুস উদ্দিন পীর (রহঃ)’র বাৎসরিক পবিত্র ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ই ফেব্রুয়ারি) বাউসা পীরবাড়ীর পীর মহলে ও মাজার প্রাঙ্গণে খতমে কোরআন শরীফ, খতমে বোখারীশরীফ, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল ও যিকির আসকারের মধ্য দিয়ে বাৎসরিক পবিত্র ওরছ মোবারকের কার্যক্রম শুরু হয়। যুক্তরাজ্য প্রবাসি সমাজসেবক মাজার কমিটির পরিচালক ও রওশন রেজা এম্পায়ারের স্বত্ত্বাধিকারী শাহ হাবিবুর রহমান বেলায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন, বাহুবল আলিফ সোবহান কলেজ এর প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান সফিকুল ইসলাম চৌধুরী, বাউসা ইউপির চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, যুক্তরাজ্য প্রবাসি মো: মামদ মিয়া, আইসিবি ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার শেখ মহিউদ্দিন, আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা এম হাসান আলী, অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: আতিকুর রহমান, জেলা আল ইসলাহের সহ সভাপতি কাজী মাওলানা আব্দুল আলীম, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান, সেক্রেটারি কাজী মাওলানা গুলজার আহমদ, মাও: মোখলেছুর রহমান, মাও কাজী মাহবুব আহমদ, মাও আব্দুল বারী, মাওলানা ইব্রাহিম ইউসুফ প্রমুখ। ওরস মোবারককে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে আয়োজিত হয় এক মেলার। দুপুর ১টায় শুরু হয়ে ওরছ মোবারক ও ওয়াজ মাহফিল চলে সারা রাত ব্যাপী। দোয়া মাহফিলের পর বিতরণ করা হয় শিরনী।
লন্ডন প্রবাসি সমাজ সেবক মাজার কমিটির পরিচালক শাহ হাবিবুর রহমান বেলায়েত বলেন প্রতিবছর হযরত শাহ ইউনুস পীর (রহঃ)-এর ইছালে ছোয়াব উপলক্ষে এ আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com