মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বামীর নির্যাতন

  • আপডেট টাইম সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিঠিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্বামী ও ভাসুর। গত শনিবার বিকালে এ ঘটনা ঘটলে সুজাতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে পিত্রালয়ে দিলে গতকাল রবিবার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, ৪ বছর পূর্বে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের লুৎফুর রহমানের কন্যা সাগরিকা (২২) কে বিয়ে দেয়া হয় একই উপজেলার সুজাতপুর গ্রামের জহির মিয়ার পুত্র সাদ্দাম হোসেনের সাথে। বিয়ের পর তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। এর পর থেকে তার উপর যৌতুকের জন্য সাদ্দাম ও তার বড় ভাই সিরাজ মিয়া সাগরিকার উপর অমানসিক নির্যাতন চালায়। এ নিয়ে একাধিকবার সালিস বিচার হলে তার উপর পাষন্ড স্বামী ভাসুর নির্যাতন চালালে সে আহত হয়। সাগরিকার পরিবার সূত্রে জানা গেছে সে বর্তমানে ৬ মাসের অন্তঃসত্তা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com