বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ফান্দ্রাইলে হত্যা মামলার আসামি লিমন কিশোরগঞ্জে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে ওরসে আফজাল চৌধুরী নামের এক চালক হত্যা মামলার অন্যতম আসামি লিমন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ মোঃ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাদিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে ওই গ্রামের তাহের আলীর পুত্র। উল্লেখ্য ওই গ্রামের এক মসজিদের নাম পরিবর্তন করা নিয়ে সাইফুল ইসলাম ও সেফুল নামের দুই ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ১০ জানুয়ারি মধ্যরাতে আষেরা গ্রামের পাঁচ পীরের মাজারে ওরশ চলাকালীন সময়ে বাউল গানের আসরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আফজাল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়। গত ১০ জানুয়ারি রাত ১টার দিকে ওই গ্রামে ওরসে আফজাল চৌধুরীকে হত্যা করা হয়। এ ব্যাপারে আফজালের ভাই লাউছ চৌধুরী বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার হুকুম দায়ি আসামি আলতাফ চৌধুরীকে গ্রেফতার করা হয়। গত ১৪ জানুয়ারি সিলেট জেলার জকিগঞ্জ ইচালিয়া গ্রাম থেকে বিজয় চৌধুরী (২২) নামের আরও এক আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেফতারকৃত ওই আসামী সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে। তদন্তকারী কর্মকর্তা জানান, তাকে রিমা-ে এনে মূল রহস্য উদঘাটন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com