সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জুয়া খেলার দায়ে আজমিরীগঞ্জের দুই জনসহ জুড়ী থেকে আটক ৪

  • আপডেট টাইম শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জুয়া খেলার দায়ে আজমিরীগঞ্জের দুই জুয়াড়িসহ ৪ জনকে আটক করে কারাগারে প্রেরণ করেছে জুড়ি থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিনের বেলা জুড়ীর চিহ্নিত কয়েকজন জুয়ড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) এলাকায় জুয়ার আসর বসায়। গোপন খবরের ভিত্তিতে জুড়ী থানার একদল পুলিশ সেখানে হানা দিয়ে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো-উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের মৃত হুছন আলীর পুত্র সিরাজুল ইসলাম (৬৫), একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র মিজান আলী (৩২), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মো: হাদিস মিয়ার পুত্র মো: রাজিব মিয়া (২৫) ও একই গ্রামের মো: মনফর খা’র পুত্র ধন খা (৫৩)। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের গতকাল শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের উপ¯ি’তি টের পেয়ে জুয়া সামগ্রী নিয়ে কয়েকজন পালিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com