বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে আ.লীগ নেতৃবৃন্দের কাছে ৭শ কম্বল হস্তান্তর করেছেন এমপি মিলাদ গাজীর

  • আপডেট টাইম সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৫৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে ৭ শ কম্বল হস্তান্তর করা হয়েছে ।
রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে সংসদ সদস্যের বাসভবনে নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে কম্বল তোলে দেয়া হয়। ওই কম্বলগুলো প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের অসহায় দুস্থদের মাঝে বিতরণ করবেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এ সময় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু চৌধুরী, দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মিয়া, নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, ১নং বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাশ, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com