মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জে প্রতিপক্ষের ছোঁড়া ইটের আঘাতে ১ ব্যাক্তি নিহত ॥ ছাত্রলীগ সভাপতি সহ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৫০০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় লুৎফুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছে জড়িত সন্দেহে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলোয়ার হোসেন মিলু (২৫) সহ ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত লুৎফুর রহমান (৫০) আজমিরীগঞ্জ পৌরসভাধীন গোপালনগর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল করিম মুন্সির পুত্র। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একই দিন লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের কথা রয়েছে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের বাসিন্দা মখলিছ মিয়া (৫৫) শনিবার দুপুর অনুমানিক আড়াইটয় বাড়ির সীমানায় বেড়া দিচ্ছিলেন। একই সময় সংলগ্ন প্রতিবেশী লুৎফুর রহমান বাঁধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে মখলিছ মিয়ার পুত্র মাসুম মিয়া (২৭) উত্তেজিত হয়ে হামলা করলে লুৎফুর রহমানকে ইট দিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে পৌঁঁছে মখলিছ মিয়ার চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলোয়ার হোসেন (২৫) কে ও মখলিছ মিয়ার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে ভাংচুর ও লুটপাটের আশংখায় প্রতিপক্ষ মুখলিছ মিয়ার ঘরের দরজা তালাবদ্ধ করে উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের জিম্মায় দিয়েছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com