বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে টিনের চাল কেটে শহরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ফের চুরি! ॥ আজ ব্যকস নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের সভা

  • আপডেট টাইম রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বানিয়াচং সড়কের তিন ব্যবসা প্রতিষ্ঠানে আবারও চুরি সংঘটিত হয়েছে। চোরের দল দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি গভীর রাতে চোরের দল হানা দিয়ে মেসার্স খোয়াই এন্টার প্রাইজ, ফারুক এন্টার প্রাইজ ও আছিয়া অটো রাইছ মিলে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। পুলিশ ও ব্যবসায়ী নেতা সামছুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে তারা পুলিশ সুপার এসএম মুরাদ আলিকে অবগত করেন। আজ রবিবার দুপুর ১২টার সময় ব্যাকস সভাপতিসহ নেতৃবৃন্দের সাথে চুরিরোধসহ সার্বিক বিষয় নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময়ের কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের প্রধান সড়কের আরডি হলের সামনে হবিগঞ্জ শপিং সেন্টারে দু:সাহসিক চুরি সংঘটিত হয়। চোরের দল দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। শুক্রবার খবর পেয়ে ব্যাকস সমিতির সভাপতি সামছুল হুদাসহ নেতৃবৃন্দের পাশাপাশি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
খবর নিয়ে জানা গেছে, এর আগেও ওই দোকানে কয়েকবার চুরি সংঘটিত হয়েছে। কিন্তু অদ্যাবদি এর কোনো রহস্য উদঘাটন কিংবা চুরির সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে দোকান মালিক জানিয়েছেন, গত বৃহস্পতিবারে চুরির ঘটনায় নগদ টাকাসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com