বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাজাপ্রাপ্তদের ছবি তোলা নিয়ে স্বজনদের সাথে সংবাদকর্মীদের হট্টগোল

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত আসামিদের ছবি তোলা নিয়ে স্বজনদের সাথে সংবাদকর্মীদের হট্টগোলের ঘটনা ঘটে। এ নিয়ে দীর্ঘ সময় উত্তেজনা বিরাজ করে। সংবাদকর্মীদের দাবি ছবি তোলতে গেলে বাঁধা দেয়া হয়। পক্ষান্তরে আসামিদের স্বজনদের দাবি সাংবাদিকরা হাজতখানার গেটের ভেতরে কয়েকজন সংবাদকর্মী জোরপূর্বক তুলতে যান। এ সময় তারা বাঁধা দিলে উপস্থিত সংবাদকর্মীরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। পরে কোর্ট পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে আসামিদেরকে প্রিজন ভ্যানে তোলে কারাগারে নিয়ে যায়। জানা যায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে একটি মামলায় ডা. আব্দুল ওয়াদুদসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ। আসামিরা আদালতে উপস্থিত হলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। খবর পেয়ে হবিগঞ্জের কয়েকজন সংবাদকর্মী কোর্ট হাজতে ছবি তুলতে যান। কর্তৃপক্ষ জানায়, হাজতখানার ভেতরে ছবি তোলা নিষেধ জানিয়ে বলা হয়, যদি নিতেই হয় কৌশলে কারাগারে নিয়ে যাবার সময় বাহির থেকে তোলতে। কিন্তু ওই স্থানে থাকা সংবাদকর্মীরা হাজত খানার সামন থেকেই ছবি তোলার চেষ্টা করে। এ নিয়ে আসামিদের স্বজন ও সংবাদকর্মীদের মাঝে হট্টগোলের সৃষ্টি হয়। আদালত আব্দুল ওয়াদুদকে ৩ বছর, শাহজাহান মিয়াকে ২ বছর, ফটিক মিয়া ও আবিদুর রহমানকে ১ বছর ৬ মাস কারাদা- ছাড়া ও অর্থদ- প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com