শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শনিবার নবীগঞ্জ বাজার সাপ্তাহিক ছুটি

  • আপডেট টাইম রবিবার, ৬ জুলাই, ২০১৪
  • ৫০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী শনিবার থেকে নবীগঞ্জ বাজার সাপ্তাহিক বন্ধ। শ্রম মন্ত্রণালয়ের এক আদেশের প্রেক্ষিতে বাজারটি সাপ্তাহিক ছুটির আওতায় নেয়া হয়েছে। জানা যায়, গত ৫জুন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন কমিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান। আলোচনায় অংশ নিয়ে নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর কমিটির কাছে এক মাসের সময় চেয়ে বিষয়টি নিয়ে বাজার কমিটি ও দোকান কর্মচারী সমিতির সাথে আলোচনার সুযোগ চান। প্রস্তাবে উপজেলা জাপার সভাপতি ডাঃ আবুল খয়ের ও সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী একমত পোষন করলে সভায় ‘অব দ্য রেকর্ড’ হিসেবে সময় দেয়া হয়। কথাছিল এক মাস সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর নেতৃত্বে বাজার ব্যবসায়ী সমিতি ও দোকান কর্মচারীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে উপজেলা আইন শৃংখলা কমিটির পরবর্তী সভায় একটি রিপোর্ট পেশ করা হবে। কিন্তু বিষয়টি নিয়ে প্রেসক্লাব সভাপতি বাজার কমিটির সভাপতির সাথে আলোচনা করলেও কোন সাড়া পাওয়া যায়নি। আজ (রবিবার) উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় এ বিষয়ে কোন রিপোর্ট দেয়ার আর সুযোগ না থাকায় আগামী শনিবার থেকে নবীগঞ্জ বাজার সাপ্তাহিক ছুটি কার্যকর করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com