বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৪৫৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে জুনাইদ মিয়াকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে তাকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি মোঃ দুলাল মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের প্রেক্ষিতে মোঃ জুনাইদ মিয়া (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাহুবল উপজেলা শাখা, হবিগঞ্জ)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং মোঃ দুলাল মিয়া (সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, বাহুবল উপজেলা শাখা, হবিগঞ্জ)-কে বাংলাদেশ ছাত্রলীগ বাহুবল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com