মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত মুর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী তৈয়মুর রেজা মুর্শেদকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যার পর সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, একটি চেক ডিজঅনার মামলায় প্রায় এক বছর পূর্বে হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকার সৈয়দ হুমায়ূন রেজার পুত্র তৈয়মুর রেজা মুর্শেদ এর এক বছরের কারাদন্ড ও ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর থেকে মুর্শেদ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বাইপাস সড়কের পাইকপাড়া চৌমুহনা এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি আচ করতে পেরে মুর্শেদ পালিয়ে যাবার সময় হাওর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com