বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগ অনুশীলন এ দলকে ৭ উইকেটে হারিয়ে শুভ সুচনা উত্তরণ সংসদের

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগে শুভ সুচনা করেছে উত্তরণ সংসদ। নিজেদের প্রথম ম্যাচে অনুশীলন এ দলকে ৭ উইকেটে হারিয়েছে তারা। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অনুশীলন এ দল। কুয়াশার কারণে নির্ধারিত ৫০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ৪০ ওভারে। প্রথমে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে অনুশীলন এ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ব্যাটসম্যান স্বাক্ষর। ৩টি করে যৌথভাবে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নেয় উত্তরণ সংসদের বোলার রাব্বি ও রাফি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৫.০৫ বল খেলেই ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌছে যায় উত্তরণ সংসদ। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ব্যাটসম্যান টগর। অনুশীলনের হয়ে দুইটি উইকেট নেন তানভীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com