বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইনাতগঞ্জে বাজার-খরচ নিয়ে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধা মতলিব উল্লার

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৮২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ বাজার খরচ করে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ মতলিব উল্লার। ঘাতক সিএনজি ধাক্কা দিয়ে তার প্রাণ কেড়ে নিল। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-প্রজাতপুর সড়কে মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকালে। নিহত ৮০ বছরের বৃদ্ধ মতলিব উল্লা প্রজাতপুর নোয়াগাওঁ) গ্রামের মৃত খুশিদ উল্লার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন এবং ঘাতক সিএনজি ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশে আটক রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর (নোয়াগাও) গ্রামের মৃত খুশিদ উল্লার ছেলে বৃদ্ধা মতলিব উল্লা (৮০) বাজার খরচ করতে ইনাতগঞ্জ বাজারে যান। বিকাল ৪ টার দিকে বাজার খরচ করে বাড়ি ফেরার পথে ওই রাস্তায় টাওয়ারের নিকটস্থ পৌছে পিছন দিকে দ্রুতগামী যাত্রীবাহি সিএনজি গাড়ী তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গাড়ীটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে সিএনজি গাড়ীটি আটক করেন। এদিকে পরিবারের লোকজন বাজার খরচের অপেক্ষার মাঝে দুর্ঘটনার খবর পান। বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com