শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটি থেকে ৬ যুগ্ম আহ্বায়কসহ ১৫ জনের পদত্যাগ

  • আপডেট টাইম সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৫২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো চীফ ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের ৪৬ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটি অনুমোদনকে কেন্দ্র করে তৃর্নমুল নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের অবমুল্যায়ন, মাঠের কর্মীদের বঞ্চিত করে প্রবাসীদের কমিটিতে স্থান দেয়াসহ বিভিন্ন অভিযোগে নব গঠিত কমিটির ৬ জন যুগ্ম আহ্বায়কসহ ১৫ জন সদস্য পদত্যাগ করেছেন। ইতিমধ্যে উক্ত পদত্যাগ পত্রের কপি কেন্দ্রীয়, সিলেট বিভাগ ও জেলা যুবদলের সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবরে প্রেরন করেছেন। ফলে নব গঠিত কমিটির বৈধতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার ঝড় বইছে। এছাড়া নব গঠিত যুবদলের কমিটির এই বিভক্তিকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুর্হুতে দু’গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় ও বিভিন্ন সুত্রে প্রাপ্ত খবরে জানা যায়, গত ১৩ জানুয়ারী জাতীয়তাবাদী যুবদল নবীগঞ্জ উপজেলা শাখার ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন জেলা যুবদল। উক্ত কমিটিতে সাবেক ছাত্র নেতা মোশাহিদ আলম মুরাদকে আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ ১৬ জন যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা রায়েছ চৌধুরীকে সদস্য সচিব করে ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন জেলা যুবদল। উক্ত কমিটির প্রকাশিত হওয়ার সাথে সাথে নব গঠিত কমিটির ৩, ৪, ৫, ১০, ১৪, ১৫নং যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাৎক্ষনিকভাবে যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ও ফোয়াদ হাসান রাজনের নেতৃত্বে জরুরী বৈঠক করে উক্ত কমিটিতে ত্যাগী ও সিনিয়র নেতাকর্মীদের অবমুল্যায়ন করে প্রবাসী ও জুনিয়র নেতাকর্মীদের মুল্যায়ন করা হয়েছে। এছাড়া বিদেশী তদবীর এবং অনৈতিক আর্থিক লেনদেনসহ ষড়যন্ত্রমুলকভাবে ত্যাগী ও মাঠের কর্মীদের বাদ দিয়ে অগঠতান্ত্রিক ভাবে কমিটি ঘোষনা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। সেই সাথে নব গঠিত যুবদলের কমিটি থেকে ৩নং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন জয়নাল, ৪নং যুগ্ম আহ্বায়ক আল আমিন, ৫নং যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদলের ত্যাগী নেতা ফোয়াদ হাসান রাজন, ১০নং যুগ্ম আহ্বায়ক রায়হান বারী, ১৪ যুগ্ম আহ্বায়ক শাহ লিমন মিয়া, ১৫ নং যুগ্ম আহ্বায়ক মহসিন তালুকদার, সিনিয়র সদস্য জাহাঙ্গীর চৌধুরী, সদস্য ও সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ হারুনুর রশীদ হারুন, সিনিয়র যুবনেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, মোঃ মনির চৌধুরী, কুহিন চৌধুরী, বাছিতুর রহমান চৌধুরী, জাকির হোসেন, রুহুল আমীন শমসের ও আঃ রউফ রুবেল নতুন কমিটির পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগ পত্র রবিবার (১৬ জানুয়ারী) হবিগঞ্জ জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি, সাধারন সম্পাদক বরাবরে প্রেরন করেছেন। অনুলিপি প্রদান করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারন সম্পাদকসহ সিলেট বিভাগীয় টিম এর নিকট। ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ৬ যুগ্ম আহ্বায়কসহ ১৫ জন সদস্য পদত্যাগ করায় নতুন কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। পদত্যাগকারী নেতৃবৃন্দ তাদের পদত্যাগের ৭টি কারন উল্লেখ্য করেছেন। তাহলো যুবদলের দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত নেতা কর্মীদের বঞ্চিত করে সদ্য ছাত্রদল থেকে আসা জুনিয়র নেতাকর্মীদের কমিটিতে গুরুত্বপুর্ণ পদে পদায়ন করা, কমিটিতে সিনিয়র জুনিয়র সমন্বয় না করে সিনিয়র নেতৃবৃন্দকে অবজ্ঞা ও অবমুল্যায়ন করা, প্রবাসে থাকা লোকদের কমিটিতে অর্ন্তভুক্তি করা, মরহুম নেতা জেলা যুবদল সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ জীবিত থাকাব¯’ায় গঠনকৃত কমিটিকে পাশ কাটিয়ে তার মৃত্যুর পর কমিটির সদস্য বৃদ্ধি ও রদবদল করা, ত্যাগী নেতাকর্মীদের অবমুল্যায়ন করে অচেনা অপরিচিত লোকদের ¯’ান দেয়া, যারা যুবদলের সম্মেলনে সদস্য হিসেবে আবেদন করেন তাদেরকে যুগ্ম আহ্বায়ক করা, বিদেশী তদবীর ও অবৈধভাবে আর্থিক লেনদেন এর মাধ্যমে তাদের পছন্দ মতো কমিটি গঠন করা। এদিকে পদত্যাগ কারীরা নেতাকর্মীরা প্রকাশিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করে নতুন করে কমিটি গঠনের দাবী জানান। অন্যথায় গঠিত কমিটির অন্যান্য সদস্যদের মাঠে নামতে দিবেন না বলেও হুমকী প্রদান করেন। ফলে যুবদলের রাজনীতিতে উত্তোপ্ত পরিস্থিতি বিরাজ করছে নবীগঞ্জ। এছাড়াও নতুন কমিটির বাহিরেও ত্যাগী অনেক নেতাকর্মীরা বাদ পড়ায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। জরুরী ভিত্তিতে জেলা বা কেন্দ্রীয় যুবদল হস্তক্ষেপ না করলে যে কোন সময় সংঘাত সংঘর্ষ রূপ নিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com