বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে আসামি ধরতে গিয়ে ওসি তদন্ত আহত ॥ ঢাকায় প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে গুরতর আহত হয়েছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আলমগীর কবির। তার পায়ের দুই স্থানে ভাঙা দিয়েছে। তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, মিরপুর সংলগ্ন তিতারকোনা গ্রামের ইয়াকুব উল্লাহর ছেলে সাহেব আলী নারী ও শিশু নির্যাতন দমন মামলার পলাতক আসামি হিসাবে আত্মগোপনে রয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে আলমগীর কবীর গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর তিতারকোনা নামক স্থানে ওই মামলার আসামীকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত আসামীকে ধরতে গেলে তার পা ভেঙে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com