বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফান্দ্রাইলে আফজাল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি বিজয় জকিগঞ্জে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে আয়োজিত ওরসে আফজাল চৌধুরী নামের এক যুবককে হত্যা মামলার প্রধান আসামি বিজয় চৌধুরীকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শুক্রবার ভোরে র‌্যাব ৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফান্দ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে।
র‌্যাব ৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জের একটি আভিযানিক দল লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং এএসপি-আব্দুল্লাহ-আল-নোমানের নেতৃত্বে অভিযান চালায়। সিলেটের জকিগঞ্জ উপজেলার ইচালিয়া গ্রামের জনৈক আলিমের বাড়ি থেকে বিজয়কে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাত ১টায় আফজালকে হত্যা করা হয়। এ ব্যাপারে আফজালের ভাই লাউছ চৌধুরী বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর আগে এই মামলার হুকুম দায়ি আসামি আলতাফ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, সংঘর্ষে মারা যাবার পর গ্রামটি পুরুষশূণ্য হয়ে পড়ে। গত বুধবার প্রতিপক্ষের লোকজন আসামিদের বাড়ি ঘরে হামলা ভাংচুর চালিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে। এরপর টনক নড়ে প্রশাসনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com