বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালে আগুন ॥ আতঙ্কিত রোগীদের ছুটোছুটি ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে ৩ শতাধিক রোগী

  • আপডেট টাইম বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে বাচতে হাসপতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ভর্তি রোগীরা হুড়াহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ১০ রোগী আহত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ৩ শতাধিক রোগী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ছাদের উপর পরিত্যক্ত বেডে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের বিষয়টি প্রচার হলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীরা হুড়াহুড়ি করে বের হয়। অনেকেই আগুনের ভয়ে বিছানা বালিশ কোলে নিয়ে বের হয়ে যায়। আবার কোন কোন রোগীকে হাসপাতালের বেডসহ নিয়ে বের হয়ে আসে আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন। আগুনের খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে আনার কারনে হাসপাতালের ৩ শতাধিক রোগী রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন রোগীরা।
পারভীন আক্তার নামে এক রোগী জানান, আগুনের খবর পেয়ে সবকিছূ ফেলে দিয়ে তাড়াহুড়া করে হাসপাতাল থেকে বের হতে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছি। আমার মত অনেকেই শরীরে আঘাত পেয়েছে। তিনি বলেন, তারপর জীবন রক্ষার জন্য বের হয়েছি সাথে ছিল ১ বছরের শিশু।
হাসপাতালের রোগী রহিম মিয়া জানান, আগুন লাগার কথা শুনে জীবনের ঝুকি নিয়ে কোন মতে ঠেলাঠেলি করে বের হতে হয়েছে। অনেকেই আবার রোগীর বেড নিয়ে স্বজনরা তাকে বের করে নিয়ে আসতে দেখা গেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। কোন ক্ষয়ক্ষতি না হলে তিনি বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে হাসপাতালের ৩ শতাধিক রোগী রক্ষা পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com