বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৬ মাদক সেবীকে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪০৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার পুর্ব তিমিরপুর এলাকায় থেকে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক জেল জরিমানা প্রদান করে মোবাইল কোর্ট। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গল বার রাতে পুর্ব তিমিরপুর গ্রামের সেলিম মিয়ার বাড়ীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেলিম মিয়া (৩৫), রাসেল আহমেদ (৪৪), মিজান আহমেদ (১৯), ফরিদ মিয়া(৫৫), লিটন মিয়া(৪১), শাহারাজ মিয়া(৫০) নামের ৬ (ছয়) ব্যক্তির প্রত্যেক কে মাদক সেবন করার অপরাধে প্রত্যকে এক(০১) মাসের বিনাশ্রম কারাদন্ড জন প্রতি ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক ও মাদক সেবন করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মাদক অধিদপ্তর, হবিগঞ্জ ও নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নিকট জনাব মোঃ এমদাদুল্লাহ, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ প্রসিকিসন দেন এবং এসআই সম্রাট মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com