রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেফু’সহ ৪ জনের জামিন ॥ অতঃপর অন্য মামলায় শোনএরেস্ট থাকায় ফের কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৫০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে ২২ ডিসেম্বর বিএনপির সমাবেশে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলায় ওই দিন রাতেই গ্রেফতার হন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু। বিএনপি নেতা জাকির চৌধুরী, যুবনেতা শামীম আহমদ ও জেলা ছাত্রদল নেতা শাহীন আহমদ। পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (৯ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে আসামী পক্ষের আইনজীবি জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জিআর ২২৮/২১ মামলায় আসামীদের জামিন মঞ্জুর করেন। কিন্তু হবিগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অপর একটি মামলায় (জিআর ০১/২২ইং) আসামীদের শোনএরেস্ট দেখানোর কারনে ফের কারাগারেই থাকতে হচ্ছে উপজেলা বিএনপির শীর্ষ নেতা মুজিবুর রহমান শেফুসহ অন্যান্য আসামীরা। এ খবরে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। তারা কারাবরণকারী সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com