বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বাল্য বিবাহ বন্ধ

  • আপডেট টাইম শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৩৮২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে শুক্রবার ৭ ডিসেম্বর দুপুরে বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিবাহ ভন্ডুল করে দেয়া হয়। এ সময় কনে ও বর পক্ষের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত লিখিত মুছলেকা আদায় করা হয়েছে। সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের আকাবুর রহমান তার অপ্রাপ্ত বয়স্ক স্কুল পড়–য়া মেয়ে রিয়া আক্তার (১৫) কে হবিগঞ্জের জনৈক যুবকের সাথে বিয়ে টিক করেন। শুক্রবার (৭ ডিসেম্বর) ছিল বিবাহের তারিখ। সকল আয়োজন সম্পন্ন। বিবাহ অনুষ্টানের জন্য বিশাল প্যান্ডেল তৈরী করা হয়। অতিথি আপ্যায়নের সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়। ওই দিন দুপুরে কনে লাল বেনারশি শাড়ী পড়ে বধু সেজে অপেক্ষায়। বর পক্ষের লোকজন কনের শাড়ী, স্বর্ণালংকার নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত। এদিকে বাল্য বিবাহ অনুষ্টানের খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। গুড়িয়ে দেয়া প্যান্ডেল। এ সময় স্থানীয় মুরুব্বীয়ানদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের বিচারক কনে ও বর পক্ষের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবেন না, এমন শর্তে মুচলেখা নেয়া হয়েছে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, বাল্য বিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এতে সকলকে সহযোগিতার আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com