বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদরে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা বুধবার দুপুর ১২টায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সংবাদিক শেখ আব্দুল কাদির কাজলের সভাপতিত্বে ও মোতালিব তালুকদার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান আউয়াল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হাসনাহেনা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, সমাজসেবক, যুব সংগঠক, ছাত্র সমাজ, নারী নেত্রী, শিক্ষক, হিজড়া, প্রতিবন্ধি, দলিত প্রতিনিধি। ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলিটেটর সাইফুর রহমান চৌধুরী প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী কারা, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে উপস্থিত সবার ঐক্যমতের ভিত্তিতে পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফকে চেয়ারপারসন, দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি মোতালিব তালুকদার দুলালকে সেক্রেটারি করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত, হিজড়া ও প্রতিবন্ধী’র ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই কমিটি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com