রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সুলতান মাহমুদপুর ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক মিলাদ ও আলোচনা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের সুলতান মাহমুদপুর এলাকায় অবস্থিত ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল এর বার্ষিক মিলাদ মাহফিল ও আলোচনা সভা গতকাল বুধবার সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ সুলতান মোঃ কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান মাহমুদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সর্দার শেখ মোঃ আব্দুল আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চায়েত সর্দার ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পঞ্চায়েত ভারপ্রাপ্ত সর্দার মোঃ শাহীন মিয়া, সাবেক ছাত্রনেতা মোঃ ফারুক আহমেদ, বিশিষ্ট মুরুব্বি মোঃ সুরুজ মিয়া, আব্দুল কাদির, আব্দুস সালাম, রেজাউল করিম, আব্দুল মন্নান, তাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মশিউর রহমান নাঈম, ছাত্রনেতা জসিম, জনি, তুহিন, তুষার, হাসান, প্রিন্স প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা। পরে সুলতান মাহমুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোঃ তাফাজ্জুল ইসলামের পরিচালনায় বিশেষ মিলাদ ও দোয়া সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com