বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ চেয়ারম্যান পদে ৪৬ মহিলা ও সদস্য পদে ৪৩৫ প্রার্থী মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৫৬৯ বা পড়া হয়েছে

মনিরুল ইসলাম শামীম, বাহুবল থেকে ॥ বাহুবলের ৭ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০২ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এ উপজেলায় গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৬ জানুয়ারি বাছাই, ১৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্নানঘাট ইউনিয়ন ঃ হারুন অর রশীদ (আওয়ামী লীগ), মোঃ তাজুল ইসলাম, মোঃ মুদ্দত আলী এডভোকেট, মনোরঞ্জন রায় ও মোঃ তোফাজ্জল হক। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পুটিজুরী ইউনিয়ন ঃ মোঃ মুদ্দত আলী (আওয়ামী লীগ), খন্দকার মোঃ আমজদ হোসেন, খোরশেদ আলম, মোঃ আব্দুল মন্নান, শাহ ফয়জুল কবির, মঈন উদ্দিন আরিফ। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাতকাপন ইউনিয়ন ঃ নারায়ন চন্দ্র পাল (আওয়ামী লীগ), শাহ আবদাল মিয়া (জাতীয় পার্টি), মোঃ আব্দুর রেজ্জাক, ফজলুল হক, আজিজুর রহমান, মোঃ ছায়েদ আলী, সৈয়দ এনামুল হক। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাহুবল ইউনিয়ন ঃ মোঃ রিফাত ইসলাম মুরাদ (আওয়ামী লীগ), নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (জাতীয় পার্টি), আজমল হোসেন চৌধুরী, মোঃ কাজল তালুকদার, মোছাঃ ছালেহা আক্তার, মোঃ জামাল উদ্দিন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
লামাতাসী ইউনিয়ন ঃ সাইফুর রহমান জুয়েল (আওয়ামী লীগ), উস্তার মিয়া তালুকদার (জাতীয় পার্টি), হাবিবুর রহমান চৌধুরী টেনু, আব্দুল কাইয়ূম (ইসলামী ফ্রন্ট), এস.এম ফারুক ও শাহীন মিয়া। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মিরপুর ইউনিয়ন ঃ মোঃ সাইফুদ্দিন (আওয়ামী লীগ), ডা. মোঃ রমিজ আলী (জাতীয় পার্টি), মোঃ নূরুল হক আসকির, আব্দুল আউয়াল, মোঃ শামিম, মীর একেএম জমিলুননব্বী, মোঃ হেলাল মিয়া, মোঃ আব্দুল মুতালিব রুবেল, মোঃ শামীম মিয়া। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাদেশ্বর ইউনিয়ন ঃ কামরুজ্জামান (আওয়ামী লীগ), মোঃ শাহাব উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ আব্দুর রউফ বাহার, মোঃ মত্তাছির মিয়া, মোঃ তাজুল ইসলাম চৌধুরী, মোঃ মাখন মিয়া, মোঃ জুনায়েদ মিয়া। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৬২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com