সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মোটর সাইকেল দূর্ঘটনায় ১ তরুণের মৃত্যু ॥ ৬ মাসের ব্যবধানে ঝড়ে গেল বানিয়াচংয়ের ৬ তরুণের প্রাণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৫০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। কথাটি যথার্থই। একটি দূর্ঘটনায় তছনছ হয়ে যায় পুরো একটি পরিবার। বানিয়াচং উপজেলায় আবারও মোটর সাইকেল দূর্ঘটনায় এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাহান রহমান (২১) নামে ওই তরুণ মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ২০ ঘন্টা আইসিউতে থেকে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাহান উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শরীফখানী গ্রামের পশু চিকিৎসক আবুল কালাম এর ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় তার বন্ধু রাহাদুর রহমান আকাশ (২১) গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে গরীব হোসেন মহল্লার আজিজুর রহমান এর ছেলে। গত বুধবার রাত সাড়ে ৮টায় মোটর সাইকেল যোগে সিলেট থেকে বাড়িতে আসার পথে নাজির বাজার এলাকায় এসে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায় সোহান ও আকাশ। এতে ২জনই গুরুতর আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবশেষে টানা ২০ ঘন্টা আইসিউতে থাকার পর ডাক্তার সাহান কে মৃত ঘোষণা করেন। সাহান এর মৃত্যুর খবরটি নিজ গ্রাম বানিয়াচং শরীফখানী এলাকায় পৌছুলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙ্গে পড়েন সাহান এর স্বজনরা। একটি সন্তান একটি পরিবারের জন্য অমূল্য সম্পদ। আর সেই সন্তান যদি অকালে চলে যায় তাহলে ওই পরিবারটির মানসিক অবস্থা কেমন হয়, তা ভাবাটা অনেক কঠিন বিষয়। সম্প্রতি বানিয়াচংয়ে পর পর কয়েকটি মোটর সাইকেল দূর্ঘটনায় অকালে চলে গেল ৬টি তাজা প্রাণ। সবার উচিৎ নিয়ন্ত্রিত ভাবে মোটর সাইকেল চালানো। বিআরটি ও ট্রাফিক আইন মেনে চলা সবার জন্য একান্ত প্রয়োজন, এসব আইন না মেনে চললে একদিকে দূর্ঘটনার কবলে পড়বেন আপনি তার সাথে বিরাট ক্ষতির মুখে পড়বে আপনার পরিবার। ইদানীং লক্ষ্য করলে দেখা যায় কম বয়সী ছেলেরা ভারী মোটর সাইকেল চালাচ্ছে। বয়সের সাথে তাল মিলিয়ে বাইক ব্যবহার করা উচিৎ। প্রায় বাইকে দেখা যায় লুকিং গ্লাস নেই। এটা যেমন বিআরটি আইনে অন্যায় তেমনি দূর্ঘটনারও অন্যতম কারন। এ উপজেলায় ২০২১ সালে ৬ মাসের ব্যবধানে মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬জন টসবগে তরুণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com