সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে স্থগিত কেন্দ্রের নির্বাচন সম্পন্ন ॥ শিপু মেম্বার নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিগত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ জন সাধারণ সদস্য প্রার্থীর ভোট সমান হওয়ায় ওই পদে পুনরায় নির্বাচন অনুষ্টিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের পূর্বেই ভোটারগন ভোট কেন্দ্রে আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। নির্বাচনে শিপু আহমেদ (টিউভওয়েল) ৫’শ ৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তখলিছ মিয়া (মোরগ প্রতীক)পেয়েছেন ৪শ ৩ভোট। গতকাল ২১ ডিসেম্বর মঙ্গলবার কাজীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ,আনসার সদস্য ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ দায়িত্ব পালন করেন। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১২০৪। এতে ৯৩৯ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।এতে বাতিল ৬ ভোট ও অনুপস্থিত ছিলেন ২৬৫ জন ভোটার। জানা যায়, উপজেলার ১৩টি ইউনয়নে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ৪ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন মো: শিপু আহমেদ (টিউবওয়েল), মো: তখলিছ মিয়া (মোরগ), মহিবুর রহমান (ফুটবল), আব্দুন নুর (ঘুড়ি)। ভোট গনণা শেষে ২ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ভোট সমান হয়। প্রার্থী মো: শিপু আহমেদ (টিউবওয়েল) ও তকলিছ মিয়া (মোরগ) ২৯১ করে সমান ভোট পান। ফলে ওই কেন্দ্রে সাধারণ সদস্য পদে অংশ নেয়া প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন কর্তৃক পুনরায় ওই কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। নির্বাচনে দায়িত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com