শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে অস্ত্র সহ ৫ ডাকাত আটক

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০১৪
  • ৬০১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার পুরাইকলা গ্রামের দূধর্ষ ডাকাত হুমায়ূন (৩৮), মৌলভীবাজার জেলার জগন্নাথপুর গ্রামের সহিদ (২২), একই গ্রামের শামীম মিয়া (৩২), চুনারুঘাট উপজেলার গাংগাইল গ্রামের আব্দুল হাই (২৮), পানছড়ি গ্রামের সুফি মিয়া (২১)। মঙ্গলবার ভোর রাতে থানার এসআই হুমায়ুন কবীর টহলকালে মাধবপুর বাজার বাসষ্ট্যান্ড এলাকা থেকে মিনি ট্রাক সহ তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছোরা, গ্রিল কাটার যন্ত্রপাতি ও রশি উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেছেন। থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাছেদ জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com