বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনা বানিয়াচংয়ের দু’বন্ধু মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪০৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া/মোহাম্মদ জালাল উদ্দীন ॥ শায়েস্তাগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় বানিয়াচং উপজেলার কলেজ পড়ুয়া দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ১০ টার দিকে শায়েস্তাগঞ্জ পুরান বাজার রেল গেইট এলাকায়। দুই বন্ধু কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ বানিয়াচং তাদের নিজ এলাকায় প্রচার হলে নিহতের পরিবারের আর্তনাদে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়।
নিহতরা হচ্ছে বানিয়াচং সদরের নন্দীপাড়া এলাকার আব্দুল আহাদ মিয়ার ছেলে সিয়াম আহমেদ (২১) ও পাশর্^বর্তী দাশপাড়া এলাকার মোঃ মহিউদ্দিন এর ছেলে ফাহিম (২২)। তাদের সঙ্গী অপর বন্ধু গুরুতর আহত হয়েছে।
জানা যায়, দু’টি মোটর সাইকেল যোগে ৬ বন্ধু রাতে শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। এরা কলিমনগর-শায়েস্তাগঞ্জ পুরানবাজার সড়কের রেল ক্রসিংয়ের পৌছুলে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিয়াম ও ফাহিম মারা যায়। অপর বন্ধু আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কথা হয় সিয়াম এর সহপাঠি খায়রুল আলম রাজুর সাথে। তিনি জানান, নিহত সিয়াম আহমেদ বৃন্দাবন কলেজ এর ইংরেজী ডিপার্টমেন্ট এর ছাত্র ছিল। অপর নিহত ফাহিম আহমেদ এমসি কলেজ এ গণিত বিভাগের ছাত্র ছিলেন। বুধবার রাতে নিহত দুই ছাত্রের মৃত্যুর সংবাদ নিজ গ্রামে পৌছুলে সেখানে পরিবারের লোকজনের আর্তনাতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। এসময় নিহত ছাত্রদ্বয়ের বাড়ীতে আসা মানুষজনও চোখের পানি আটকিয়ে রাখতে পারেননি। এদিকে দুই ছাত্রের মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে তাদের দেখতে হাসপাতালে ছুটে যান বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। তাদের মৃত্যুতে তিনি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com