বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে ভ্র্যম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০১৪
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর ও পোদ্দার বাড়ি এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্তোরায় গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম আরিফুল ইসলাম ও তানভীর হাসান রুমান পৃথক অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম আরিফুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্ট শায়েস্তানগর এলাকার শাহজালাল মিষ্টির ঘর এন্ড হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করেন। এসময় শাহজালাল হোটেলের ছবি তোলতে গেলে ওই হোটেলের মালিক জাহিদ মিয়া সাংবাদিক এনামুল হক সায়েম ও জাকারিয়া চৌধুরীর দিকে তেড়ে আসে ম্যাজিস্ট্রেটের সামনে। এসময় দম্ভক্তি করে বলে, ছবি পত্রিকায় প্রকাশ করা হলে মামলা করা হবে। পরে ম্যাজিস্ট্রেট জাহিদ মিয়াকে আটক করে ১ বছরের কারাদন্ড দেয়ার কথা বললে সাংবাদিকদের কাছে সে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে ১ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেয়া হয়।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমান এর নেতৃত্বে পরিচালিত আদালত পোদ্দার বাড়ি এলাকার সোহাগ রেষ্টুরেন্টকে ৫শ টাকা জরিমানা করেন। এসময় তাদের সহযোগিতা করেন সদর থানার এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com