সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেনের কবর জিয়ারত করলেন সাংবাদিকরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সাংবাদিকতার উজ্জল নক্ষত্র ও পথিকৃৎ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও সাবেক পিপি মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট মো. আমির হোসেনের ৫ম মৃত্যু মৃত্যুবার্ষিকী ছিল ১২ ডিসেম্বর। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত করেছেন সাংবাদিকরা। গতকাল ১৩ ডিসেম্বর বিকেলে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিম, দি সাউথ এশিয়ান টাইমস এর জেলা প্রতিনিধি এম এ আর শায়েল ও চুনারুঘাটের সাংবাদিক আজিজুল হক নাসির। এ সময় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। প্রসঙ্গত, পেশাগত জীবনে আমির হোসেন বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পাবলিক প্রসিকিউটর (পিপি) ও হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন হবিগঞ্জের সাংবাদিকতা জগতের উজ্জল ‘নক্ষত্র’। ২০১৬ সনের ১২ ডিসেম্বর তিনি সবাইকে কাঁদিয়ে পরপারে পারি দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com