শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজ হবিগঞ্জ জেলা আ’লীগের সাবেক সভাপতি উমদা মিয়ার মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব, গ্রাম্য সালিশ বিচারের প্রবাদ পুরুষ বিশিষ্ট স্কাউটার ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার ২৩তম মৃত্যুবার্ষিকী ১১ ডিসেম্বর শনিবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম ডাঃ সামছুল হোসেন উমদা মিয়া ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনারের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি দেশ স্বাধীনের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাবেক এমপি শরীফ উদ্দিনের মৃত্যুর পর তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ পৌরসভার নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মরহুম সামছুল হোসেন উমদা মিয়া হবিগঞ্জ জেলা তথা বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক বড় বড় বিরোধ সালিশে নিষ্পত্তি করে ভূয়সী প্রসংশা অর্জন করেন। এখনও গ্রাম বাংলার সালিশ বিচারে তার দৃষ্টান্তের কথা এখনও উল্লেখ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com