বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মধ্যরাতে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ॥ চালক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়ককের নবীগঞ্জ উপজেলায় দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (৫৫) এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৩ জন।
গতকাল বুধবার (১ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁওস্থ গালিবনূর ফিলিং স্টেশন নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষনিক হতাহতের পরিচয় জানাযায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে সিলেট থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো- উ ১৪-১৪৭৮ ও ঢাকা থেকে সিলেটগামী ফুলকলি ফুড প্রোডাক্টসের কাভার্ডভ্যান ঢাকা মেট্রো ম ১১-৫৭২৯ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গালিবনূর ফিলিং স্টেশনের নিকটে পৌঁছামাত্রই দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফুলকলি ফুড প্রোডাক্ট কাভার্ডভ্যান চালক নিহত হয়। ঘটনায় আহত হন উভয় কাভার্ডভ্যানের আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় প্রায় একঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও যানচলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে আছি, আমরা কাজ করছি।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com