বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে আইন-শৃংখলা সভায় ॥ ইউপি নির্বাচনকে অবাধ ও সুষ্ট রাখার আহবান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল ২৯ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। সভায় বক্তারা বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের আসন্ন নির্বাচনের আইন-শৃংখলা স্থিতিশীল রাখার জন্য একমত পোষন করেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ট রাখার জন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের বিশেষ ভূমিকা কামনা করেন। এছাড়া ইউপি নির্বাচনের পরপর টমটম চালক ও টমটম যত্রতত্র আটকে বাঁধা ও যানজট নিরসনে একটি পরিকল্পনার কথা জানানো হয়।
এছাড়াও পরিবেশ প্রতিবেশের ক্ষতি করে ও ভূমি আইন অমান্য করে ফসলের জমিতে বসতি স্থাপন নিয়ে উদ্ধেগ জানানো হয়। যারা আইন অমান্য করে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের জন্য ও সভায় অনুরোধ করা হয়। সভায় বানিয়াচং উপজেলার আইন-শৃংখলার সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এ সময় সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, আহাদ মিয়া, গিয়াস উদ্দিন আহমেদ, ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া, মৌঃ হাবিবুর রহমান, লুৎফুর রহমান, এরশাদ আলী, শাহ শওকত আরেফীন সেলিম, আব্দুল কদ্দুছ শামীম, ফজলুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের হোসেন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও আধিবাসী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজল চ্যাটার্যী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com