বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নির্বাচনী বিরোধের জের হামলায় আহত ২ ॥ থানায় মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ করগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বজলুর রহমানের কর্মী সমর্থক উপর হামলার অভিযোগ উঠেছে। হামালার ঘটনায় ২ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরের উপজেলার করগাও ইউনিয়নের জন্তরী গ্রামে।
নৌকার প্রার্থী বজলুর রহমান এমন অভিযোগ করেছেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিমেলেন্দু দাশ রানা ও তার ঘনিষ্ট কর্মী মুন্না বাগচি নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েক জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী বজলুর রহমানের নেতাকর্মীকে সাথে নিয়ে তার ভাই জিল্লুর রহমান গতকাল বুধবার দুপুরে জন্তরী গ্রামে প্রচারনা শুরু করেন। তারা জন্তরী গ্রামের পূর্নেন্দেু পুরকায়স্থ শান্ত বাড়ীর সামনে পৌছামাত্র আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিমেলেন্দু দাশ রানার লোকজন হামলা করে। এ সময় জিল্লুর রহমান নিজেকে রক্ষায় পূর্নেন্দেু পুরকায়স্থ শান্তর ঘরে প্রবেশ করলে সেখানে তাকে মারধর করে। হামলার আওয়ামীলীগ প্রার্থীর ভাই জিল্লুর রহমান (৫৫) ও আওয়ামীলীগের কর্মী দুর্জয় রায় বীর (২৭) আহত হন। এ সময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়।
এ হামলা ও ভাংচুরের ঘটনায় বজলুর রহমান বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com