সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৩০ জুন, ২০১৪
  • ৭৯৫ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ ধর্মীয় ভাবগাম্ভির্য আর উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে হবিগঞ্জ শহরের বগলা বাজারস্থ নরসিংহ জিউ মন্দির প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য রথের শুভ যাত্রা বের হয়। এ সময়ে ভক্তরা রথের রশি টেনে, নেচে, গেয়ে, ঢাক-ঢোল, শংখ ধ্বনি বাজিয়ে জগন্নাথ দেবের বিগ্রহকে সিংহাসনে বসিয়ে সাড়া শহর প্রদক্ষিণ করে। পরে জগন্নাথ দেবের বিগ্রহকে ইসকন গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে তৎপর ছিল পুলিশ প্রশাসন।
এদিকে রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-সচিব দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার কামরুল আমীন, পৌর মেয়র আলহাজ্ব জি,কে গউছ, শংকর পাল, এডভোকেট মনমোহন দেবনাথ প্রমুখ। সভা পরিচালন করেন ইসকন আজীবন সদস্য প্রমথ সরকার।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই দিনে ভগবান ভক্তদের ডাকে ধরাধামে নেমে আসেন। দেহের ভিতরেই বিবেক নামক রথ রয়েছে। আমাদের উচিৎ সেই রথকে সঠিকভাবে পরিচালনা করা। ডিঙ্গি নৌকায় যদি ছিদ্র না থাকে তাহলে মহাসমুদ্রেও তা ডোবে না। তেমনি পাপ নামক সম্রাজ্যে প্রবেশ করলেও নিজের বিবেক যদি ছিদ্র না হয় তাহলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। ধার্মিক মানুষকে ভগবান সকল বিপদ থেকে রক্ষা করেন। যেমনটি বস্ত্র হরনের সময়ে ভগবান শ্রী কৃষ্ণ দ্রুপদীকে রক্ষা করেছিলেন। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্য দেবের উত্তরসুরী হিসেবে দেশ ও জাতির কল্যানে সঠিক পথে সকলকে পরিচালিত হওয়া উচিৎ।
রাতে মন্দির প্রাঙ্গনে ভজন কীর্ত্তন, নৃত্য ও ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন করে ইয়ূথ ফোরাম। হিন্দুধর্মের মতে পুনরুদ্ভবকালে উৎকলবাসীদের সময় থেকে ও তাদের মনোরঞ্জনের জন্যে জগন্নাথদেবের রথযাত্রা প্রচলিত। রথযাত্রার ইতহাসে উল্লেখ রয়েছে যে, সত্যযুগে অবন্তীনগরী রাজ্যে ইন্দ্র নামে সূর্য বংশের এক পরমভক্ত রাজা ছিলেন। ভগবান বিষ্ণুর এই জগন্নাথরুপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্র পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com