বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মেয়র পুত্র সামির অশ্রুসিক্ত শেষ বিদায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আতাউর রহমান সেলিমের পুত্র সামিউর রহমান সামির দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার আছরের নামাজের পর চুনারুঘাটের মুড়ারবন্দ মাজারে তাকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে প্রায় ১০ সহ¯্রাধিক লোকের অংশগ্রহণে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোটে মোঃ আবু জাহির এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ জি কে গউছসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ। বাদ যোহর রিচি গ্রামে ২য় জানাজার নামাজ ও বাদ আছর মুড়ারবন্দ মাজারে ৩য় জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এর আগে গত রবিবার দুপুরে ঢাকায় নিজ বাসায় সামি ইন্তেকাল করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬ বছর এবং সে দশম শ্রেনির ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের পক্ষ থেকে সামির রূহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com